[ খবর ]
গাজীপুরে আরো ৪৩ জন করোনা শনাক্ত
সিভির সার্জনের কার্যালয়, গাজীপুর
গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। করোনা সংক্রমণ গাজীপুর সদরে ব্যাপক আকার ধারণ করছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৩ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে জেলা সদরেই রয়েছেন ৩৩ জন। এ নিয়ে গাজীপুর জেলায় ৭৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গাজীপুর জেলা সিভিল সার্জন অফিসের একটি ফেসবুক আইডিতে শনিবার সকালে এ তথ্য জানানো হয়েছে।
.png)
গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ৪৩ জনসহ গাজীপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬১ জন। এর মধ্যে গাজীপুর সদরেই রয়েছে ৪৫১ জন। কালিয়াকৈরে ৮০ জন, কালীগঞ্জে ১১১ জন, কাপাসিয়ায় ৮৩ জন, এবং শ্রীপুরে ৩৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সাতজন সুস্থ হয়েছেন। নতুন ৭জন সুস্থসহ এ পর্যন্ত ২২২ জন স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!